ট্রেন্ডিং :
ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২০ , ০৪ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি এবং দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওদুদ ও সদস্যসচিব জাকির হোসেন। এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ভাঙ্গা উপজেলার পাশাপাশি সদরপুর ও চরভদ্রাসন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীও এই বিক্ষোভ মিছিলে যোগ দেন।



















