ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুর জেলা ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের সম্মেলন সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার রকিব উদ্দিন মার্কেটের তৃতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ সামসুল হক।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মুফতি ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল এবং বাংলাদেশ মুজাহীদ কমিটি ফরিদপুর জেলা শাখার সদর আলহাজ্ব আব্দুল মালেক মাস্টার।
সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দেশের বর্তমান প্রেক্ষাপট ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া সম্মেলনে জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর জেলা ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের সম্মেলন সম্পন্ন

আপডেট সময় : ১০:৫৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬