ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

এমপি নায়াব ইউসুফের উদ্যোগে হুইলচেয়ার পেলেন ফরিদপুরের পাঁচ প্রতিবন্ধী ব্যক্তি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরে পাঁচজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় শহরের কমলাপুরস্থ ময়েজ মঞ্জিলে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে আমাদের সবসময় পাশে দাঁড়াতে হবে। মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
হুইলচেয়ার পেয়ে উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তিরা ও তাঁদের পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এমপি নায়াব ইউসুফের উদ্যোগে হুইলচেয়ার পেলেন ফরিদপুরের পাঁচ প্রতিবন্ধী ব্যক্তি

আপডেট সময় : ১০:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬