ফরিদপুরে পাঁচজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় শহরের কমলাপুরস্থ ময়েজ মঞ্জিলে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে আমাদের সবসময় পাশে দাঁড়াতে হবে। মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
হুইলচেয়ার পেয়ে উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তিরা ও তাঁদের পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।