ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে রাস্তার পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে সড়কের পাশ থেকে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাটগামী সড়কে রিয়ো ফিলিং স্টেশন সংলগ্ন বেইলি ব্রিজের গোড়ায় রাস্তার ডান পাশে মরদেহ টি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে জানান।
জানা যায়, ওই ব্যক্তি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে ভিক্ষাবৃত্তি করতেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে রাস্তার পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট সময় : ০৭:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬