ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

১৮ নভেম্বর থেকে ফরিদপুরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞের ব্যাপক প্রস্তুতি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের কোমরপুরে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন। বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় পারচর সার্বজনীন মহানামযজ্ঞ উদ্‌যাপন কমিটির উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কোমরপুরের পারচর ব্যাপারীবাড়ি শিবমন্দির প্রাঙ্গণে ১৮ নভেম্বর বুধবার রাত ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। ১৯ নভেম্বর ধর্মীয় অনুষ্ঠান, ভাগবত পাঠ, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। ২০, ২১ ও ২২ নভেম্বর টানা ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।
২৩ নভেম্বর শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশিত হবে।
২৪ নভেম্বর মঙ্গলবার প্রাতে কৃষ্ণভঙ্গ, নগর কীর্তন, জলকেলী, মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানে ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, মাদারীপুর, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকার কীর্তনীয়া ও শিল্পীরা অংশ নেবেন। ভারতের শিল্পী শ্রী সুকুমার শাস্ত্রীও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন।
অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অনিল সাধু। আয়োজক কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১৮ নভেম্বর থেকে ফরিদপুরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞের ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ০৯:৩৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬