ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ডেঙ্গু নিয়ন্ত্রণে ফরিদপুর পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজনন স্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু করেছে ফরিদপুর পৌরসভা। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে শহরের অম্বিকা মেমোরিয়াল হলের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান।
মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শরিফুল হাসান, সিভিল প্রকৌশলী আশিকুর রহমান, উপসহকারী প্রকৌশলী লাইজিং হোসেন রাজু, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এসএম রফিকুল ইসলাম এবং কনজারভেন্সি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় জানানো হয় প্রথম দিন ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার ৩০ অক্টোবর ১৫ নম্বর ওয়ার্ডে একই ধরনের কর্মসূচি পালন করা হবে। পর্যায়ক্রমে ফরিদপুর পৌরসভার সব ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হবে।
মশার বিস্তার নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় মশক নিধনের পাশাপাশি বাসাবাড়ি, আঙিনা, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বাড়ির ছাদে, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়; এ জন্য নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও পানি জমতে না দেওয়া, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে সর্বস্তরের নাগরিকদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পৌর এলাকার সব ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে ফরিদপুর পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় : ০৩:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬