ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

‘১৮ বছরের আন্দোলনের পর গণতন্ত্র ফিরে এসেছে, একে অব্যাহত রাখতে হবে’: শামা ওবায়েদ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, অর্জিত এই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। গতকাল শুক্রবার ১৪ আগস্ট সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপির আয়োজনে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা ১৮ বছর অনেক আন্দোলনের পরে গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের পক্ষেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।

গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিল উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন দেশের মানুষের উন্নয়নের সুযোগ এসেছে। তিনি বলেন, আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখানে উন্নত মানের মাদ্রাসা হবে। ছোট ছোট ছেলে মেয়েরা যাতে উন্নত মানের শিক্ষা পায়, সে ব্যবস্থাও করা হবে।
এ সময় তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নই হবে তাদের একমাত্র লক্ষ্য।
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এবং সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ‌
সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ সালথা ও নগরকান্দা উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে তিনি সমাবেশ স্থলে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের স্থলে স্থানীয় ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘১৮ বছরের আন্দোলনের পর গণতন্ত্র ফিরে এসেছে, একে অব্যাহত রাখতে হবে’: শামা ওবায়েদ

আপডেট সময় : ০৫:০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬