ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে

দণ্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম হাফিজুর রহমান মোল্লা(৫৫)

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের বোয়ালমারীতে ১১ বছর বয়সী ৫ম শ্রেণী পড়ুয়া এক শিশুকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে  তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ মঙ্গলবার ৪ আগস্ট দুপুর দুইটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামী আদালতে হাজির ছিলেন।পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম হাফিজুর রহমান মোল্লা (৫৫)। তিনি বোয়ালমারী উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সুত্রে জানা গেছে,২০২২ সালের ১৫ মে দুপুরের দিকে নিজের বাড়িতে একা ছিল পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই শিশুটি। তাকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী হাফিজুর রহমান শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এ সময় শিশুটি চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হাফিজুর পালিয়ে যায়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, এ ঘটনা ঘটার পর শিশুটির মা বাড়িতে এলে মাকে সব বলে দেয় সে। পরদিন ১৬ মে ওই শিশুর মা বাদী হয়ে হাফিজুর রহমানকে একমাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এস আই) কবির আহমেদ। ২০২২ সালের ২৭ জুন তিনি এ ঘটনার একমাত্র আসামী হাফিজুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।

নিউজটি শেয়ার করুন

১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬