ট্রেন্ডিং :
হাসপাতালে অসুস্থ নুরুন্নাহার মায়ার পাশে এমপি শহিদুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার মায়া অসুস্থ হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সোমবার ২৪ আগস্ট রাত ৮টার দিকে হাসপাতালে তাকে দেখতে যান ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় তিনি নুরুন্নাহার মায়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।





















