ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

হানিট্র্যাপের ফাঁদে ব্যবসায়ী : সদরপুরে গ্রেপ্তার ২ নারী

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৯২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সদরপুরে বন্ধুত্বের সম্পর্ককে কাজে লাগিয়ে এক মোবাইল ব্যবসায়ীকে ফাঁদে ফেলে জিম্মি, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, তাঁকে আটকে রেখে ৫০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় এবং আরও দেড় লাখ টাকা দাবি করা হয়।

ফরিদপুরের সদরপুরে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক মোবাইল ব্যবসায়ীকে প্রায় ১৮ ঘণ্টা আটকে রেখে মারধর ও অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অঞ্জনা আক্তার (২৫) ও মালা আক্তার (১৯) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কদমতলা এলাকার খাদিজাতুল কোবরা মাদ্রাসার তিনতলার একটি কক্ষ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম ইব্রাহিম খান (২৮)। তিনি জানান, পুরোনো কলেজপরিচিত অঞ্জনা আক্তারের আমন্ত্রণে ওই ভবনের একটি কক্ষে যাওয়ার পর তাঁকে পরিকল্পিতভাবে আটকে রাখা হয়। পরে সেখানে থাকা মালা আক্তারকে কেন্দ্র করে পরিস্থিতি তৈরি করে কয়েকজন যুবক কক্ষে প্রবেশ করেন এবং তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

অঞ্জনা ও তার স্বামী সুমন

গ্রেপ্তার অঞ্জনা আক্তার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের সুমনের স্ত্রী। অপর আসামি মালা আক্তার ঢেউখালী ইউনিয়নের বক্সডাঙ্গী গ্রামের মনির মাতুব্বরের স্ত্রী।

বন্ধুত্বের সূত্র ধরে ফাঁদে ফেলার অভিযোগ

ভুক্তভোগী ইব্রাহিম খানের ভাষ্য অনুযায়ী, অঞ্জনা আক্তারের সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয় ছিল। সম্প্রতি অঞ্জনা তাঁকে মালা আক্তারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর তাঁদের মধ্যে মুঠোফোনে কথাবার্তা হতো।

গত ২০ অক্টোবর রাতে অঞ্জনার ফোন পেয়ে কদমতলার ওই ভবনে যান ইব্রাহিম। সেখানে আগে থেকেই মালা আক্তার অবস্থান করছিলেন। ইব্রাহিমের অভিযোগ, তিনি কক্ষে প্রবেশ করার পর অঞ্জনা বাইরে যাওয়ার কথা বলে বেরিয়ে যান এবং বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন।

এরপর মালা আক্তার কান্নাকাটি শুরু করেন। কিছুক্ষণের মধ্যে অঞ্জনার স্বামী সুমনের নেতৃত্বে একদল যুবক কক্ষে প্রবেশ করে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন ইব্রাহিম।

টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ইব্রাহিমের অভিযোগ, হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি ও লোহার রড দিয়ে মারধর করেন। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে নেওয়া হয়। পরে তাঁকে আরও দেড় লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

প্রায় ১৮ ঘণ্টা আটকে থাকার পর বুধবার সকালে তাঁকে স্বজনের কাছে ফোন করার সুযোগ দেওয়া হয়। অতিরিক্ত টাকা চাওয়ার জন্য তাঁকে ফোন করতে বলা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্বজনের সন্দেহে উদ্ধার

ফোনে কথা বলার সময় ইব্রাহিমের কথাবার্তায় অস্বাভাবিকতা লক্ষ করেন তাঁর স্বজন সোহেল মোল্যা। এতে সন্দেহ হওয়ায় তিনি দ্রুত সদরপুর থানা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ কদমতলা এলাকার ওই মাদ্রাসার তিনতলায় অভিযান চালায়। সেখান থেকে ইব্রাহিমকে উদ্ধার এবং অঞ্জনা ও মালা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্ত সুমনসহ অন্যরা পালিয়ে যান বলে পুলিশের বরাতে জানা গেছে।

থানায় মামলা, অন্যদের গ্রেপ্তারে অভিযান

এ ঘটনায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইব্রাহিম খান বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেন। মামলায় অঞ্জনা আক্তার, তাঁর স্বামী সুমন ও মালা আক্তারসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ীকে জিম্মি করে মারধর ও অর্থ আদায়ের চেষ্টার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক সুমনসহ অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং অভিযোগের সব দিক তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

হানিট্র্যাপের ফাঁদে ব্যবসায়ী : সদরপুরে গ্রেপ্তার ২ নারী

আপডেট সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬