ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

সৌর বিদ্যুৎ সেবা উন্নত করতে ফরিদপুরে সোলার প্রোভাইডারদের তালিকাভুক্তি সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি বিষয়ক বৈঠক

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন ও ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান, ওজোপাডিকো-১ ফরিদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী ফুয়াদ হাসান, ওজোপাডিকো-২-এর সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শামীম রেজা, ফোরম্যান খন্দকার আব্দুল আউয়ালসহ জেলার সোলার প্যানেল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা, শর্তাবলি ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, কারিগরি সক্ষমতা ও অভিজ্ঞতা যাচাইয়ের বিষয়েও সংশ্লিষ্টদের অবহিত করা হয়।
এ ছাড়া সৌরবিদ্যুৎ স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামের গুণগত মান নিশ্চিত করা, স্থাপিত সোলার সিস্টেমের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং গ্রাহকদের কারিগরি সহায়তা ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সোলার সার্ভিস প্রোভাইডারদের কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং অনিয়মের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

সৌর বিদ্যুৎ সেবা উন্নত করতে ফরিদপুরে সোলার প্রোভাইডারদের তালিকাভুক্তি সভা

আপডেট সময় : ১০:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬