ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল যুবকের

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হৃদয় (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এর আগে একই ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে রাজমিস্ত্রি শাওনেরও মৃত্যু হয়।
নিহত হৃদয় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোট গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কোতয়ালি থানাধীন বাঁখুণ্ডা এলাকায় মো. কাওসার মিয়ার নির্মাণাধীন বাড়ির নতুন সেফটি ট্যাংকের ভেতরে ছাদের বাঁশ খোলার জন্য রাজমিস্ত্রি শাওন প্রবেশ করেন। কিছুক্ষণ পর বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এ সময় শাওনকে উদ্ধারের জন্য হৃদয় ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সকাল ৯টা ৫৭ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর ১২টার দিকে শাওনের মৃত্যু হয়।
এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে হৃদয়েরও মৃত্যু হয়।
খবর পেয়ে কোতয়ালি থানার এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে নিহত হৃদয়ের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় কোতয়ালি থানা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬