ট্রেন্ডিং :
সেনাসদস্য তিতাসের মৃত্যুতে এমপি শহিদুল ইসলাম বাবুলের শোক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:১৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এক শোকবার্তায় তিনি জানান, নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর অকাল মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
শোকবার্তায় শহিদুল ইসলাম বাবুল বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও দায়িত্ব পালনকালে তিতাস শেখের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।




















