ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

সালথায় যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবং সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুজ্জামান বাবু মোল্যা (৪৫)কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার ১৪জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খাইরুজ্জামান বাবু মোল্যা পলাতক ছিলেন। সম্প্রতি তিনি গোপনে এলাকায় আসা-যাওয়া শুরু করলে পুলিশ তার অবস্থান সম্পর্কে তথ্য পায়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ আরও জানায়, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা এবং বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সালথা থানা সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

সালথায় যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬