আর কত প্রাণ নিবে বেপোরয়া ইজিবাইক
সালথায় ইজিবাইকের চাপায় মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলায় ইজিবাইকের চাপায় মারিয়া আক্তার (৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। আজ
বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের চিলারকামদিয়া গ্রামের হাফেজ আসাদ মুন্সীর বাড়ির পাশের নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চিলারকামদিয়া গ্রামের শহীদুল ইসলাম শেখের মেয়ে মারিয়া আক্তার নিকটস্থ পুরুরা মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় সালথা থেকে ইউসুফদিয়া যাওয়ার পথে ইউসুফদিয়া গ্রামের ইকরাম (৩৮) নামে এক ব্যক্তির চালানো একটি ইজিবাইকের সামনে শিশুটি আকস্মিকভাবে চলে আসে। এতে সে ইজিবাইকের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত মারিয়াকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















