ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

সারাদেশে এইচএসসি ও আলিম পরীক্ষা-২০২৬ উপলক্ষে ফরিদপুরে প্রস্তুতিমূলক সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

আসন্ন এইচএসসি (বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক ‌ সুস্মিতা সাহা, জেলা শিক্ষা অফিসার ‌ বিষ্ণুপদ ঘোষাল , সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ‌ এম এ হালিম ‌ ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তা সহ ‌ অন্যান্য ব্যক্তিবর্গ ‌। ‌সভায় আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি, পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট দপ্তর‌গুলোর মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় শিক্ষা বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন। এ সময় বক্তারা ‌ বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তারা ‌নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভা শেষে পরীক্ষাকে কেন্দ্র করে গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে এইচএসসি ও আলিম পরীক্ষা-২০২৬ উপলক্ষে ফরিদপুরে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় : ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬