ট্রেন্ডিং :
সড়ক দুর্ঘটনাঃ নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫-২০ জন রক্তাক্ত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী জননী পরিবহনের একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় ভাঙ্গাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী জননী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-২০৮৮) বাসটি ভবুকদিয়া নির্মাণাধীন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।




















