শোভারামপুর–রঘুনন্দনপুরে শ্রীশ্রী রক্ষাকালী মাতার পূজা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৬০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর–রঘুনন্দনপুর (সাহাপাড়া) সর্বজনীন কালী মন্দিরে শনিবার দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী রক্ষাকালী মাতার পূজাসহ বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত পূজার মধ্যে ছিল ভগবান ব্রহ্মা পূজা, মা রক্ষাচণ্ডী পূজা, মা শীতলা পূজা এবং শ্রীশ্রী রক্ষাকালী মাতার পূজা। পূজা উপলক্ষে ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত মন্দিরে উপস্থিত হয়ে পূজায় অংশগ্রহণ করেন। এ সময় তারা অঞ্জলি প্রদান, প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে এ পূজার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পূজা উপলক্ষে রাত সাড়ে ৮টা থেকে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন। সংবাদ লেখা পর্যন্ত পূজার আনুষ্ঠানিকতা ও ধর্মীয় কর্মসূচি চলমান ছিল।



















