ট্রেন্ডিং :
শিশু ও নারীর উন্নয়নে ভাঙ্গায় পল্লিগীতির মাধ্যমে সচেতনতা সৃষ্টি
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় পল্লিগীতি পরিবেশন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) জিওবি খাতের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ভাঙ্গা উপজেলার মানিকদা ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এ এস এম একাডেমি ও পুখুরিয়া হাটে আয়োজিত পল্লিগীতি পরিবেশনের মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী ও নারীর শিক্ষা, স্বাস্থ্য, অধিকার, নিরাপত্তা ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা
মূলক বার্তা তুলে ধরা হয়।

এ সময় পল্লিগীতির মাধ্যমে বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্ব এবং সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সচেতনতামূলক এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।





















