ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

মানবিকতা ও পরিবেশ সুরক্ষায় হাই কেয়ার স্কুলে ‘চেষ্টা’র উদ্যোগ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে

মানবিক সহায়তার পাশাপাশি সবুজের বার্তা—হাই কেয়ার স্কুলে

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে হাই কেয়ার স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানবিক সহায়তা, খেলনা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘চেষ্টা’র উদ্যোগে স্কুল মেরামতের জন্য দুই বান্ডিল টিন ও শিশুদের খেলনা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার পক্ষ থেকে স্কুলের জন্য নগদ অর্থ ও শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

এছাড়া ‘চেষ্টা’ ও ‘ঢাকা শেকড়’-এর যৌথ উদ্যোগে স্কুল প্রাঙ্গণে ২০টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।

অনুষ্ঠানে ‘চেষ্টা’র প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সেক্রেটারি গুলশান নাসরীন চৌধুরী, হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা রাশিদা আখতারী খানম, রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার প্রেসিডেন্ট সাকেরা খান, ঢাকা শেকড়ের অ্যাডমিন নাসিমা জামানসহ সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লায়লা নাজনীন হারুন বলেন, “হাই কেয়ার স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

সাকেরা খান বলেন, শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

নাসিমা জামান বলেন, “বৃক্ষরোপণ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার অঙ্গীকার।”

গুলশান নাসরীন চৌধুরী সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, “প্রতিবন্ধী শিশুরা করুণার পাত্র নয়, ভালোবাসার পাত্র। মানবতার হাত বাড়িয়ে ‘চেষ্টা’ তাদের পাশে দাঁড়িয়েছে।”

হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা রাশিদা আখতারী খানম ঢাকা থেকে আগত সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের ভালোবাসা ও সহযোগিতা শিশুদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

নিউজটি শেয়ার করুন

মানবিকতা ও পরিবেশ সুরক্ষায় হাই কেয়ার স্কুলে ‘চেষ্টা’র উদ্যোগ

আপডেট সময় : ১২:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬