ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

মাদারীপুরে মানবপাচার চক্রের মূলহোতা এনামুল ডিবি পুলিশের জালে আটক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে

মূলহোতা এনামুল ডিবি পুলিশের জালে।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

মাদারীপুরের রাজৈরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার ১৪ আগস্ট মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার এনামুল মাতুব্বর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার এসাহাক মাতুব্বরের ছেলে। পুলিশ জানায়, ভুক্তভোগী ইতালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে পূর্বপরিচিত এনামুল মাতুব্বর ও তার সহযোগীরা ইতালিতে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ২২ লাখ টাকা দাবি করেন। তাদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে নগদ ২২ লাখ টাকা ও পাসপোর্ট আসামিদের কাছে দেন।
পরবর্তীতে গত ৭ জানুয়ারি ২০২৬ ভুক্তভোগীকে ইতালির পরিবর্তে লিবিয়ায় পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, লিবিয়ায় পৌঁছানোর পর এনামুল তাকে গ্রহণ করে এবং কয়েক দিন পর আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন। পরে ওই চক্রের সদস্যরা ভুক্তভোগীকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
ভুক্তভোগীকে মুক্ত করার জন্য তার স্বজনরা বিভিন্ন সময়ে এনামুলকে আরও ২০ লাখ টাকা দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এরপরও ভুক্তভোগীকে মুক্তি না দিয়ে নির্যাতন করা হয় বলে পুলিশ জানায়।
একপর্যায়ে ভুক্তভোগী পাচারকারী চক্রের কবল থেকে কৌশলে পালিয়ে লিবিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহায়তা নেন। পরে গত ২৮ এপ্রিল ২০২৬ তিনি বাংলাদেশে ফিরে আসেন।
এ ঘটনায় রাজৈর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় ডিবির বিশেষ অভিযানে এনামুল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার এনামুলের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একটি মানবপাচার মামলার তথ্য পাওয়া গেছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, মানবপাচারকারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে মানবপাচার চক্রের মূলহোতা এনামুল ডিবি পুলিশের জালে আটক

আপডেট সময় : ০৫:১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬