ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

মধুখালীতে ৯০টি তথ্য সংগ্রহকারী পদে ৬৭২ জনের পরীক্ষা গ্রহণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে

মধুখালীতে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা, ৯০ পদের বিপরীতে লড়ছেন ৬৭২ জন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার ৪ আগস্ট উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা জানান, তথ্য সংগ্রহকারী পদে মোট ৬৭২ জন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা একযোগে নেওয়া হচ্ছে। পরীক্ষায় মেধার ভিত্তিতে ৯০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
তিনি আরও জানান, এর আগে গত ২৮ জুলাই সুপারভাইজার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ৬৪ জন প্রার্থী কাগজপত্র জমা দেন। পরীক্ষার ফলাফলে ৮ জন সুপারভাইজার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং একজনকে অতিরিক্ত (ওয়েটিং) সুপারভাইজার হিসেবে রাখা হয়েছে।
আজকের পরীক্ষা পরিচালনার জন্য মোট ১১টি বোর্ড গঠন করা হয়েছে। প্রতিটি বোর্ডে তিনজন করে পরীক্ষক দায়িত্ব পালন করছেন। আগামী ৭ আগস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
পরীক্ষা চলাকালে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বিভিন্ন পরীক্ষা বোর্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “পরীক্ষা সম্পূর্ণ নিয়মনীতি মেনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিশেষ সুযোগের অবকাশ নেই। শুধুমাত্র মেধার ভিত্তিতেই উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মধুখালীতে ৯০টি তথ্য সংগ্রহকারী পদে ৬৭২ জনের পরীক্ষা গ্রহণ

আপডেট সময় : ০৩:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬