মধুখালীতে সড়ক দুর্ঘটনা : বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে বহু আহত
- আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে লোকাল বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার
(৮ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার মির্জাকান্দি এলাকায় মাইজকান্দি-বোয়ালমারী আঞ্চলিক সড়কে ফারুক মুন্সির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে বোয়ালমারীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘আরজি ক্লাসিক’ নামের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটির সামনের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে মধুখালী থানার এসআই মাফিজার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি হেফাজতে নেন। দুর্ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মধুখালী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




















