ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৮৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আগামী ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভূমিসেবা মেলা ২০২৬”। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে উক্ত মেলা ‌ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভূমি মন্ত্রণালয় সাধারণ মানুষকে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ ও জমির রেকর্ড হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। প্রচারপত্রে বলা হয়েছে, কেবল দলিল থাকলেই জমির সব ধরনের মালিকানা সংক্রান্ত সুবিধা পাওয়া যায় না। দলিলের ভিত্তিতে নামজারি সম্পন্ন করে খতিয়ানসূত্রে হোল্ডিং তৈরি করার পরই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা সম্ভব হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৬(৩) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির নামে সর্বশেষ খতিয়ান না থাকলে এবং হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা প্রদর্শন করতে ব্যর্থ হলে তিনি ওই জমি বিক্রয়, দান, হেবা, হস্তান্তর কিংবা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন ও দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না। এছাড়া নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে জমি নিয়ে জালিয়াতি বা কারসাজির আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ওয়ারিশসূত্রে বা দলিলমূলে জমি অর্জনের পর মিউটেশন না করলে এবং কর পরিশোধের হাল দাখিলা না থাকলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণেও জটিলতা দেখা দিতে পারে। এতে আরও উল্লেখ করা হয়, জমির রেকর্ড হালনাগাদ ও ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা ছাড়া ভবন নির্মাণের প্ল্যান অনুমোদন পাওয়া যায় না। টানা তিন বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে সার্টিফিকেট মামলা, জমি নিলামে ওঠা কিংবা খাস হওয়ার ঝুঁকিও রয়েছে। ভূমিসেবা সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে ১৬১২২ নম্বরে যোগাযোগ অথবা ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি “ভূমি/Bhumi” মোবাইল অ্যাপ ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

আপডেট সময় : ০৭:০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬