ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক আহত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহসানুল্লাহ (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার গোলচত্বরসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে খুলনা-বরিশাল ইন্টারচেঞ্জের মুখোমুখি রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
আহত আহসানুল্লাহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের সানাউল্লাহর ছেলে।
জানা যায়, আহসানুল্লাহ ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে ১৬০ সিসির একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নেন।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক আহত

আপডেট সময় : ০৩:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬