ট্রেন্ডিং :
বোয়ালমারীতে আগুনে পুড়ল মুদি দোকান : ৭ লাখ টাকার ক্ষতি
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৬৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ময়েনদিয়া বাজারে ব্যবসায়ী ইন্দ্রজিৎ সাহা (৪০) এর মুদি দোকানে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং দোকানে থাকা সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে বোয়ালমারী থানা পুলিশের জরুরি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে। প্রাথমিকভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।




















