ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

বিশ্বকাপের উন্মাদনায় বেড়েছে প্রিন্টেড পতাকার চাহিদা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ফরিদপুরে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। জার্সির পাশাপাশি এবার নতুন আকর্ষণ হিসেবে বাজারে এসেছে বিশেষ ডিজাইনের প্রিন্টেড পতাকা। এসব পতাকার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।শহরের বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় বিক্রি হচ্ছে এ ধরনের ব্যতিক্রমী পতাকা। আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকায় বিশ্বকাপ ট্রফির ছবি এবং তারকা ফুটবলারদের ছবি সংযোজন করে তৈরি করা হয়েছে এসব পতাকা। আর্জেন্টিনার পতাকায় লিওনেল মেসি এবং ব্রাজিলের পতাকায় নেইমারের ছবি ব্যবহার করা হয়েছে। পতাকা বিক্রেতা মো. আক্তার হোসেন জানান, বিশ্বকাপ উপলক্ষে এ বছর প্রথমবারের মতো এ ধরনের প্রিন্টেড পতাকা বিক্রি করছেন তারা। সাধারণ পতাকার তুলনায় দাম বেশি হলেও ক্রেতাদের আগ্রহ ব্যাপক। প্রতিদিনই নতুন নতুন অর্ডার পাচ্ছেন বলে জানান তিনি।

বাজারে সাধারণ পতাকার দাম ৫০ টাকা থেকে শুরু হলেও প্রিন্টেড পতাকার মূল্য ৩৫০ টাকা বা তারও বেশি। তবুও ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এসব পতাকা কিনছেন। বিক্রেতারা জানান, আগামীকাল ভোরে ব্রাজিলের ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকার চাহিদা বেড়েছে। একইভাবে আর্জেন্টিনার আসন্ন ম্যাচ ঘিরেও সমর্থকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফলে দুই দলের পতাকাই ভালো বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগের বিশ্বকাপগুলোর তুলনায় এ বছর তাদের বেচাকেনা অনেক ভালো। তারা আশা করছেন, আর্জেন্টিনা ও ব্রাজিল টুর্নামেন্টে ভালো ফল করলে এবং শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারলে পতাকা ও জার্সির বিক্রি আরও বাড়বে। বিশ্বকাপের আবহে ফরিদপুরের বাজারে এখন ফুটবলপ্রেমীদের পদচারণা বেড়েছে। প্রিয় দলের পতাকা ও জার্সি সংগ্রহে ব্যস্ত সমর্থকদের উপস্থিতিতে জমে উঠেছে বিশ্বকাপের বাণিজ্যও।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের উন্মাদনায় বেড়েছে প্রিন্টেড পতাকার চাহিদা

আপডেট সময় : ০৮:২১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬