বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরে নৈশ অভিযান :: ১৬ দোকানিকে সতর্কবার্তা
- আপডেট সময় : ০৫:২৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২৪ , ০৪ বার পড়া হয়েছে
বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নৈশ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় মোট ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।
অভিযানকালে আবাসিক মিটারে বাণিজ্যিক কার্যক্রম, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং স্টেশন, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটোরিকশা চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।
এ সময় সদরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় আবাসিক মিটারে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহারের দায়ে দুটি মিটারের ট্যারিফ পরিবর্তনের জন্য প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৬টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




















