ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

বিএসটিআইয়ের অভিযানে বোয়ালমারীতে ২ বেকারি সিলগালা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের বোয়ালমারীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট অভিযানে দুটি বেকারি কারখানা সিলগালা এবং তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট ও ব্রেড উৎপাদন ও বিক্রির দায়ে সুতলিয়া মধ্যপাড়ার বিল্লাল বেকারি এবং রুপাপাত বাজারের মিনহা বেকারি অ্যান্ড কনফেকশনারি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

এ ছাড়া মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে হাবিব বেকারিকে ৫ হাজার টাকা, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফাইভ স্টারকে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মানসম্মত পণ্য ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

বিএসটিআইয়ের অভিযানে বোয়ালমারীতে ২ বেকারি সিলগালা

আপডেট সময় : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬