ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৮৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলমের নিয়োগের প্রতিবাদ এবং তার পদত্যাগের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৮ জুন সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাকিগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে নিয়োগপ্রাপ্ত খোরশেদ আলমকে পুনরায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তারা অযৌক্তিক বলে দাবি করেন। তারা এ নিয়োগ বাতিল এবং খোরশেদ আলমের পদত্যাগের দাবি জানান। বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ এস আলম গ্রুপের কাছ থেকে ফেরত আনার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী ব্যাংক যেন এস আলম গ্রুপ বা অন্য কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণে না যায়, সে বিষয়েও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ফরিদপুরে মানববন্ধন

আপডেট সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬