ট্রেন্ডিং :
ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:২৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৭৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের আগামীকাল শনিবার ২৫ এপ্রিল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে। এরমধ্যে সকাল ১০টায় তিনি ফরিদপুর জিলা স্কুলে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া একইদিন সকাল ১২টায় টেপাখোলা ও বান্ধবপল্লী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উদ্যোগে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।
বিকাল ৪টায় ইশান গোপালপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচের ফাইনাল খেলায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য নায়াব ইউসুফের। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টায় মালিকপুরের কৃষ্ণনগর এলাকার পালপাড়ায় আয়োজিত সনাতনী কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। এসব কর্মসূচি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




















