ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের নিয়ে এক বর্ণাঢ্য রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১১০ জন সাবেক ক্রিকেটার অংশগ্রহণ করেন। আজ শনিবার ৩০ মে সকাল ৯টা থেকে এ খেলা শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই ফরিদপুর স্টেডিয়াম সাবেক খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা মোট চারটি দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। দীর্ঘদিন পর একসঙ্গে মাঠে নামতে পেরে সাবেক ক্রিকেটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ কয়েকদিন ধরে এ রিইউনিয়ন নিয়ে আলোচনা চলছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাবেক ক্রিকেটারদের পুনর্মিলন, পুরোনো স্মৃতি রোমন্থন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। এ রিইউনিয়নে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, বিভিন্ন লীগে খেলা অভিজ্ঞ খেলোয়াড় এবং ফরিদপুর জেলা দলের সাবেক খেলোয়াড়রা অংশ নেন। উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান বাবলু, কাজী আসাদ, মাসুদুর রহমান মুকুল, গোলাম নাসিম, তালহা জুবায়ের, মাহবুব আলম রবিন, জহির উদ্দিন সজল, আশফাক আলী রাহাত, মাহবুবুল আলম নিক্কনসহ ১১০ জন সাবেক ক্রিকেটার। আয়োজকদের মধ্যে ছিলেন শফিকুর রহমান সোহাগ, তানভীর আহমেদ রাজিব, আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান সোহেল, সায়ফুর রহমান সজিব, রাজিবুল হাসান রাজিব ও রুবায়েত ফেরদৌস জামি। আয়োজকরা জানান, প্রতিযোগিতার চেয়ে সাবেক ক্রিকেটারদের একত্রিত হওয়া এবং মাঠে তাদের অভিজ্ঞতা ও স্মৃতি ভাগাভাগি করাই ছিল এ আয়োজনের মূল আকর্ষণ। ‌

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন

আপডেট সময় : ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬