ফরিদপুর সালথা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার ১৪ এপ্রিল সকালে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।




















