ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান

ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ষ্টাফ রিপোটার, দৈনিক ভূবনেশ্বর
  • আপডেট সময় : ০১:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের ‌‌নির্বাহী কর্মকর্তা ‌মিশকাতুল জান্নাত রাবেয়া। সভায় উপস্থিত ছিলেন এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম, কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন থানা ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে ছিলেন চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‌মোহাম্মদ তুহিন মন্ডল, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের ‌চেয়ারম্যান ‌মোঃ নুরুল আলম, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইমার হক, ডিগ্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‌মোহাম্মদ মাসুদ এবং কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ‌শাহ আলতাফ হোসেন। আইনশৃঙ্খলা সভায় ‌বক্তারা ‌বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং আগামী দিনে আইনশৃঙ্খলার উন্নতিতে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান হয়। এছাড়া সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী আন্দোলন জোরদার করা, অবৈধভাবে মাটি কাটা বন্ধে সতর্ক থাকা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকল চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বক্তারা বলেন, মাদক, অবৈধ মাটি কাটা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে ‌ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম ‌ এর উদ্বোধন করা হয়। এ সময় ফরিদপুর সদর উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান

ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬