ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুর সদরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন এমপি নায়াব ইউসুফ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি কৈজুরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পিয়ারপুর সার্বজনীন কালীমন্দিরসহ এলাকার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পিয়ারপুর সার্বজনীন কালীমন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। ফরিদপুর সদর-৩ আসনে নির্বাচিত হওয়ার পর তিনি এলাকায় কোনো ধরনের সহিংসতা হতে দেবেন না বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। তিনি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার এবং ভবিষ্যতেও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পিয়ারপুর সার্বজনীন কালীমন্দিরের সভাপতি ডা. অশোক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি ও কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রউফ উন নবী। এ সময় উপস্থিত ছিলেন ‌ মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ সহ বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ ‌।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। পূজা উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মণ্ডপগুলোতে আনসার সদস্য মোতায়েন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর সদরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন এমপি নায়াব ইউসুফ

আপডেট সময় : ০৩:৩০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬