ট্রেন্ডিং :
ফরিদপুর শাখার এফপিএবি সভা অনুষ্ঠিত
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
এফপিএবি (FPAB) ফরিদপুর শাখা কমিটির এক সভা গতকাল শনিবার ২৫ এপ্রিল ২০২৬ তারিখে শাখা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এফপিএবি (FPAB) ফরিদপুর শাখা কমিটির এক সভা গতকাল শনিবার ২৫ এপ্রিল ২০২৬ তারিখে শাখা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শাখার সম্মানিত সভাপতি ও জাতীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আনিসুর রহমান চৌধুরী, এফপিএবি জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক অবৈতনিক সহকারী মহাসচিব, শাখার আজীবন সদস্য ও উপদেষ্টা আ.খ.ম খায়রুল হাসান সুজন এবং শাখা কমিটির সদস্য রমেন্দ্র নাথ কর্মকার। সভায় এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ক্লিনিকের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।



















