ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুর শহরতলী নীলটুলিতে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা শুরু হয়েছে

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের নীলটুলিতে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের নীলটুলিস্থ সার্বজনীন কালী মন্দিরে শুরু হয়েছে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা। এ উপলক্ষে গতকাল শনিবার ১৬ মে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা অর্চনা ও ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, “আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।” তিনি আরও বলেন, “আমি ফরিদপুরের মেয়ে। আপনাদের সহযোগিতা পেলে ঢাকার মতো আধুনিক শহর হিসেবে ফরিদপুর‌কে গড়ে তোলা সম্ভব হবে। সকল ধর্মের মানুষ যেন সমান অধিকার ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে বিষয়েও আমরা কাজ করে যাচ্ছি।”

এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল জেলা। এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” পূজা কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে এবং সুপ্রিয়া দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাদল দত্ত, বাজুস ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী অশোক দত্ত, তাপস দত্ত, সুবোধ কর্মকার, রেজাউল করিম, দীপক আঢ্য, অরুণ দত্ত, রাম দত্ত, বাবুরাম কর্মকার, ইশতিয়াক আহমেদ লেলিন, শংকর দত্ত, উৎপল দত্ত, শীতল কর্মকার ও পলাশ রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সদর ‌উপজেলা বিএনপির ‌ সাধারণ সম্পাদক ‌ রঞ্জন চৌধুরী। ডাক্তার প্রকাশ‌ স্বরূপ অপু ‌পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সুশান্ত কুমার বিশ্বাস শান্ত এবং ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বিধান কুমার সাহা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ পূজা ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর শহরতলী নীলটুলিতে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা শুরু হয়েছে

আপডেট সময় : ০৪:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬