ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০২:০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে জাতীয় সংসদের নারী সংসদ সদস্যদের নিয়ে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ফরিদপুর রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১ এপ্রিল রাত ৯টা ১০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত ফরিদপুর রাজেন্দ্র কলেজ (শহর শাখা) সামনে
নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ হাসান। এ সময় উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সাল, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জাতীয় সংসদের নারী সদস্যদের শারীরিক গঠন নিয়ে কৌতুক করে মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। বক্তারা
এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত সময়ের মধ্যে তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি যদি দ্রুত সময়ের মধ্যে ক্ষমা না চান, তবে ফরিদপুরসহ সারা দেশে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।




















