ট্রেন্ডিং :
ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালিত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে ফরিদপুর পৌরসভার উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়।
পৌরসভার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানোর পাশাপাশি এলাকার ড্রেন, ঝোপঝাড় ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। অভিযানে ফরিদপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কার্যক্রম চলাকালে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশে স্বচ্ছ পানি জমতে না দেওয়ার জন্য স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা এবং পানির পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন পৌর কর্মকর্তারা।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে হলে পৌরসভার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সাধারণ নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।




















