ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুর পৌরসভার বৃত্তি পেলেন ১১ শিক্ষার্থী

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর পৌরসভার উদ্যোগে ১১ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুর পৌরসভার চতুর্থ তলার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌরসভার প্রশাসক মোহাম্মদ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান। এতে বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, সাবেক ১ নম্বর ওয়ার্ড কমিশনার খন্দকার মনজুর আলী, মো. অহিদুজ্জামান ও লাবনী আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তা করতে পৌরসভার এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের একপর্যায়ে ১১ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।

এ সময় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, সহকারী প্রকৌশলী (পানি ও পয় নিষ্কাশন) সৈয়দ মোহাম্মদ আশরাফ, হিসাবরক্ষক কৃষ্ণ সাহা, স্যানিটারি ইন্সপেক্টর মামুন হোসেন, কনজারভেন্সি পরিদর্শক বিকাশ দত্তসহ বিভিন্ন শাখার কর্মকর্তা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর পৌরসভার বৃত্তি পেলেন ১১ শিক্ষার্থী

আপডেট সময় : ০১:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬