ফরিদপুর পৌরসভার অ্যাকশন : অবৈধ দখল উচ্ছেদ
- আপডেট সময় : ১২:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার উদ্যোগে অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর দুপুর ১২:৩০ টার দিকে ফরিদপুরের গোয়ালচামটের হাজরাতলা এলাকার বাসিন্দা কবির চৌধুরীর অবৈধ দখলে থাকা পৌরসভার প্রায় এক শতাংশের চার ভাগের এক ভাগ অর্থাৎ পয়েন্ট ২৫ শতাংশ জমি উদ্ধার করা হয়।


এ সময় সেখানে জমিতে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান এসকোলেটার দিয়ে ভেঙে ফেলে জায়গাটি দখলমুক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোঃ হাই জকি, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, পৌরসভার সমাজ উন্নয়ন বিষয়ক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, হিসাবরক্ষক কৃষ্ণ কুমার সাহা, কনজারভেনসি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভার জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।





















