ফরিদপুর পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পূজা উদযাপন ফ্রন্ট জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রভু জগতবন্ধু সুন্দরের ১৫৬ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে। প্রসাদ বিতরণ কর্মসূচি করা হয়েছে।
এর অংশ হিসেবে আজ মঙ্গলবার ২৮ এপ্রিল সন্ধ্যায় প্রসাদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এবং আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী এএফএম কাইয়ুম জঙ্গি ও ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান।

মধুখালী উপজেলা বিএনপি ১ নং যুগন সম্পাদক বাবলু রায়, মধুখালী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নির্মল চন্দ্র দাস, সহ-সভাপতি অনক রায়, বিশ্বজিৎ সরকার, তপন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক ত্রিনাথ পাল, মধুখালী পৌরসভার সভাপতি শুকদেব রায় সাধারণ সম্পাদক পীযুষ মিত্র, সহ-সভাপতি সজল সাহা, ফরিদপুর মহানগর শাখার আহ্বায়ক সুশান্ত কুমার বিশ্বাস শান্ত, সদস্য সচিব টুটুল কুন্ডু, সহ-সভাপতি
রামপ্রসাদ ভক্ত , যুগ্ম আহ্বায়ক শংকর কুমার সাহা, শিশির দত্ত, সুধন চন্দ্র বিশ্বাস, নয়ন কুমার দে এবং জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অসিত কুমার নাগ, সুকুমার সাহা, মঙ্গল বিপ্লব সাহা, শংকর সাহা, পবিত্র মজুমদার, তাপস কুমার রায়, গৌতম ভদ্র, কপিল দেব সরকার, শ্যাম কুমার মন্ডল ও অরূপ কুমার বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, উৎসব চলাকালীন প্রতিদিন ভক্ত ও সাধারণ মানুষের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উদযাপন করা হচ্ছে।
তারা আরও জানান, এই ধর্মীয় উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণ করেন।




















