ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুর পুলিশ সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলার সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। আজ শনিবার ১৩ জুন অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন। পরিদর্শনকালে পুলিশ সুপার দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সদর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর পুলিশ সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

আপডেট সময় : ০৪:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬