ট্রেন্ডিং :
ফরিদপুর নিউ মার্কেটের ব্যবসায়ী ফরিদ শিকদারের ইন্তেকাল : ব্যবসায়ী মহলে গভীর শোক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর নিউ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও শিকদার কসমেটিকসের স্বত্বাধিকারী মো. ফরিদ শিকদার আজ বৃহস্পতিবার ১৬ জুলাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মো. ফরিদ শিকদারের আকস্মিক মৃত্যুতে ফরিদপুরের ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনরা তাঁকে একজন সৎ, ভদ্র ও সদালাপী মানুষ হিসেবে স্মরণ করছেন।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



















