ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন :: ১০ ব্যবসায়ীকে সতর্কতা ফরিদপুরে বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ফরিদপুরে প্রাণিসম্পদ মেলায় দুই ক্যাটাগরিতে পুরস্কৃত হলো এসডিসি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুরের ভাঙ্গা থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের দুই অতিরিক্ত ডিআইজি ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ :: জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায় মেনে নেওয়ার আহ্বান ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ৭ বছরের সশ্রম কারাদণ্ড টুঙ্গিপাড়া থানায় তাণ্ডব ও ২৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি :: আ.লীগ নেতারাসহ আসামি ৮,০২৬ ফরিদপুর থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ পিনু গ্রেপ্তার

ফরিদপুর থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ পিনু গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হারুন-অর রশিদ পিনু (৫২)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। পিনু রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও তাণ্ডবের ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে পিনুকে প্রথম সারিতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। ওই এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অন্যতম নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে তিনি পরিচিত ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ পিনু গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬