ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে মাদারীপুরকে ১৭ রানে হারাল ফরিদপুর ফরিদপুরে দুই অবৈধ ইটভাটায় অভিযান :: দেড় লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ৪ বছরের শিশু সঞ্চিতার :: শহরজুড়ে শোক মধুখালীতে মায়ের অগোচরে খালের পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মামলা :: আসামি ৫০০৮ ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন :: ১০ ব্যবসায়ীকে সতর্কতা ফরিদপুরে বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মামলা :: আসামি ৫০০৮

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ এবং অস্ত্র-সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় শীর্ষ নেতাসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলার প্রধান আসামিরা:
মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক
সহসভাপতি রিপন শেখ
যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু)
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন

ঘটনার বিবরণ:
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমাম, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে যৌথ টহল দিচ্ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।
টহল দলটি উপজেলার নিলফা বাজারে পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। বিজিবি সদস্যরা তাদের সরে যাওয়ার অনুরোধ করলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
ক্ষয়ক্ষতি ও আহতের তথ্য:
হামলায় বাধা দিতে গিয়ে বিজিবির সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান এবং নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান ও ফারুক হোসেন গুরুতর আহত হন।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা বিজিবির একটি ‘এপিসি কোবরা’ ও একটি ‘পাজেরো জিপ’ গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। জিপ গাড়িতে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এছাড়া অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের সামনের কাঁচ (উইন্ডশিল্ড) ভাঙচুর করা হয়। হামলার সময় গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করে নেয় দুর্বৃত্তরা। সব মিলিয়ে এই ঘটনায় আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির গাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি; আসামিদের গ্রেপ্তারে অভিযান এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিডিও সংগ্রহ

নিউজটি শেয়ার করুন

টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মামলা :: আসামি ৫০০৮

আপডেট সময় : ০৩:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬