ট্রেন্ডিং :
ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির ব্রিফিং প্যারেড
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পুলিশি কার্যক্রম নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভাঙ্গা থানার আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

ব্রিফিং প্যারেডে ডিআইজি উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পেশাগত দায়িত্ব পালনে তাঁদের নিষ্ঠা ও আন্তরিকতার বিষয়ে গুরুত্বারোপ করেন।



















