ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৩:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল বুধবার ৮ এপ্রিল সকাল ১০.০০ টায় সালথা উপজেলার সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলার জেলা ক্রীড়া অফিসার আল – আমীন খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেনদবির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, সালথা ,ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনয় কুমার চাকি , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সালথা ,ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়া শিক্ষক বৃন্দ। সালথা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খুবই আনন্দমুখর পরিবেশে এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হয়। এই প্রতিযোগিতায় মোট ছয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সর্বশেষ ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয় ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে মুখোমুখি হয়। ফাইনাল খেলায় ইউসুফদিয়া ১৫ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।




















