ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

চাষিদের মাঝে ব্যাপক উৎসাহ

ফরিদপুর চিনিকলে শুরু হলো আখ রোপণ মৌসুম

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ২০২৬-২০২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল
মঙ্গলবার ১ সেপ্টেম্বর দিনব্যাপী চিনিকলের মিলস গেট ‘এ’ ও ‘বি’সহ সাতটি সাবজোনের ৪০টি কেন্দ্রে এসটিপি (রোপা) পদ্ধতিতে বেডে আখ রোপণ কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদের সভাপতিত্বে মিলস গেট ‘বি’ সাবজোনের ৯ নম্বর ইউনিটের আখচাষি মো. মুক্তার হোসেনের জমিতে আনুষ্ঠানিকভাবে আখ রোপণ করা হয়।

এ সময় ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মো. বেলায়েত হোসেন, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলামসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক নেতৃবৃন্দ ও আখচাষীরা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে ফরিদপুর চিনিকলের আওতাধীন ৪ হাজার ৭০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সাতটি সাবজোনের সকল ইউনিটে রোপা পদ্ধতিতে আখ রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ জুম পদ্ধতিতে আখ রোপণ কার্যক্রমের বিষয়ে চিনিকলের আখচাষীদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

চাষিদের মাঝে ব্যাপক উৎসাহ

ফরিদপুর চিনিকলে শুরু হলো আখ রোপণ মৌসুম

আপডেট সময় : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬